× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

ACP
হালনাগাদ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

যশোরের ঝিকরগাছা পৌরসভার অভ্যন্তরে সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে টং দোকান, ফার্নিচার, কাঠের লগ এবং চালা-ছাউনি দিয়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত ঝিকরগাছা পৌর সদরের বাজার এলাকা এবং যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে এ অভিযান চালানো হয়।
আগামী সোমবার (২৭ এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পৌর এলাকার জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসক ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ। পরবর্তীতে তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা।
পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা বলেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে এবং পৌর প্রশাসকের নেতৃত্বে সঠিক নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঝিকরগাছা পৌরবাসী ও পৌর এলাকার সুবিধার্থে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন পৌর সহায়ক কমিটির সদস্য ও উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম, পৌর সহায়ক কমিটির আহ্বায়ক ও বাজার পরিদর্শক সাইফুল ইসলাম সোহাগ, সদস্য ও অফিস সহকারী কামরুজ্জামান টিটো, প্রধান সহকারী মশিউর রহমান, উচ্চমান সহকারী আব্দুর রাজ্জাক, স্যানিটারি ইন্সপেক্টর শহীদ আলম, কার্য-সহকারী সাহা আলম মিন্টু, সার্ভেয়ার ইমাম হাসান, সহকারী কর আদায়কারী মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ রাকিব হোসেন, স্টোরকিপার ইকরামুল করিম, অফিস সহায়ক ইসরাইল হোসেন, রোড রোলার চালক মনিরুল ইসলাম, ট্রাক চালক ফারহান মাহমুদ, বিদ্যুৎ হেলপার টিটু, ট্রাক হেলপার মুজাইদ হোসেন, লাইসেন্স পরিদর্শক শরিফুজ্জামানসহ অন্যান্য পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, পৌর এলাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..