× Banner
সর্বশেষ
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

ঝিকরগাছায় বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল

Kishori
হালনাগাদ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :

 যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় স্থানীয় সোনালী মার্কেট চত্ত্বরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় সদস্য, উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন বাস্ট্যান্ড জমে মসজিদেও ইমাম ও খতিব মাওলানা আব্দুস শুকুর।


এ ক্যটাগরির আরো খবর..