× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

ঝিকরগাছায় তুলা ফসলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১০ জুলাই, ২০২৪
বিনামূল্যে উপকরণ বিতরণ

যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪অর্থবছরে ২০২৪-২৫ মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২২০জন কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।

বুধবার বিকাল সাড়ে ৪টার সময় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে যশোর জোনের তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর জোনের প্রধান তুলা উন্নয়ন অফিসার এসএম জাকির বিন আলম, ঝিকরগাছা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, তুলা উন্নয়ন বোর্ডের কটন ইউনিট অফিসার অহিদুজ্জামান, এসএম আসাদুজ্জামান, জিনার প্রতিনিধি হাবিবুর রহমান মন্টু,  সহ কৃষক বৃন্দ।

উল্লেখ্য প্রণোদনা কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি পাচ্ছেন বিনামূল্যে তুলাবীজ ০.৮, ইউরিয়া ২৬, এওপি ৫০, ডিএপি ৫০, ডাইফেনথিউরান ৩০০মি.লি, স্পেনোসেড ১৫০মি.লি, ছত্রাকনাশক ১৫০মি.লি ও ম্যাপাকুয়েট ক্লোরাইড ৩০০মি.লি।


এ ক্যটাগরির আরো খবর..