× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫

যশোরের ঝিকরগাছা উপজেলার ৮টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৫৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল এবং কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

উপজেলার মধ্যে এবার সর্বমোট শিক্ষার্থী ছিল ২ হাজার ৩৩৭ জন। মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুল কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৭৬ জন, উপস্থিত ৫৭৪ জন এবং অনুপস্থিত ২ জন। ভোকেশনালে মোট পরীক্ষার্থী ১২৩ জন, উপস্থিত ১২০ জন এবং অনুপস্থিত ৩ জন। এছাড়াও ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৯৪ জন, উপস্থিত ২৯০ জন এবং অনুপস্থিত ৪ জন।

উপজেলায় হাইস্কুল (জেনারেল), মাদ্রাসা ও ভোকেশনাল মিলিয়ে সর্বমোট শিক্ষার্থী ছিল ২ হাজার ৩৩৭ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ১৩৮ জন এবং ছাত্রী ১ হাজার ১৯৯ জন। তবে ২ হাজার ২৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং ৫৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। যার মধ্যে ছাত্র ১২ জন এবং ছাত্রী ৪৩ জন। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার, প্রশাসক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম, যশোর শিক্ষা বোর্ডের প্রতিনিধি দলের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিয়ামত এলাহী এবং বিজনেস টিমের সদস্য এসএম রওনাকুল হক।

ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুল কেন্দ্রের ট্যাগ অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অলিয়ার রহমান, সহকারী প্রধান শিক্ষক ও হল সুপার এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আফরোজা খানম, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, আমিরুল ইসলাম, স্বপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাসসহ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অপর দিকে  ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আহাসান উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক ও হল সুপার এএফএম সাজ্জাদুল আলম আরও অনেকে।

পরীক্ষা সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার, প্রশাসক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ বলেন, “আমাদের সন্তানরা তাদের মেধার মাধ্যমে তাদের অর্জিত ফলাফল সংগ্রহ করবে। তাদের সমস্যা হবে এমন কাজ থেকে আমাদের সর্বদা সচেতন থাকতে হবে। পরীক্ষার বিষয়ে কোনো প্রকার অনিয়মের কথা আমার নিকট এলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। আপনারা সবাই দায়িত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।”

ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, “পরীক্ষার পূর্বে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন প্রতিটি কেন্দ্রেই পরিদর্শন করেছেন।” পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রতিটি শিক্ষার্থীই আমার সন্তানের মতো। তারা সবাই ভালোভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হোক-আমি তাদের জন্য সর্বদা এই দোয়া করি।”


এ ক্যটাগরির আরো খবর..