× Banner
সর্বশেষ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় – হাইকোর্টের রুল নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক বাহরাইনে বাংলাদেশির মৃত্যুতে সেদেশের রাজার শোক নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

ঝালকাঠির ২টি আসনে মাঠে নেমেছে সেনাবাহিনী

admin
হালনাগাদ: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

ঝালকাঠি প্রতিবেদকঃ ঝালকাঠি জেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২টি আসনের জন্য ৬ প্লাটুন সেনা সদস্য মোতায়ন করা হয়েছে।

ঝালকাঠি-২ আসনের জন্য ৩ প্লাটুন এবং ঝালকাঠি-১ আসনের জন্য ৩ প্লাটুন সেনা সদস্য মোতায়ন হয়েছে। ঝালকাঠি ২ আসনে ১৪৭টি এবং ঝালকাঠি-১ আসনে ৯০টি কেন্দ্র সহ ২ আসনে মোট ২৩৭টি কেন্দ্র রয়েছে। নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলিকে ৩টি অংশে ভাগ করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ ও সাধারণ এই ৩ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

এই সকল কেন্দ্রগুলিতে পুলিশ আনসার ও নিরাপত্তা বাহিনীর কেন্দ্র ভিত্তিক সদস্য সংখ্যা তৈরি করা হচ্ছে। এই নির্বাচন উপলক্ষে অন্যান্য বাহিনীর মত আনসার বাহিনীকেও পোষাক, টুপি, অনান্য সরঞ্জাম সহ বাশের লাঠির স্থলে আধুনিক প্লাস্টিকের তৈরি লাঠি দেওয়া হয়েছে।

ঝালকাঠি জেলার ২টি আসনে ২৮৪৪ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত করা হবে। আনসারদের মধ্যে ২৩৭ জন অস্ত্রধারী, ২৩৭ জন এপিসি এবং ১৪২২ জন লাঠি সহ আনসার ও ৯৮৪ জন লাঠি সহ ভিডিপি (মহিলা) সদস্য নিয়োজিত করা হবে। জেলা আনসার অফিস থেকে এই নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসার ভিডিপি সদস্যদের পোষাক ও অনান্য সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..