× Banner
সর্বশেষ
তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন

ঝালকাঠির রবীন্দ্রনাথ পেলেন সাহিত্য পুরস্কার

admin
হালনাগাদ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

ঝালকাঠি প্রতিনিধিঃ স্থানীয় প্রতিভা শিল্পী গোষ্ঠী,জগদীশপুর,ঝালকাঠি এর প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি,গীতিকার,কথাশিল্পী,নাট্যকার,গবেষক,আবৃত্তি শিল্পী,সংগঠক রবীন্দ্রনাথ মন্ডল আলো আভাষ সাহিত্য সংস্থা,চড়কতলা,বোড়াল,কলকাতা কর্তৃক আলো আভাষ সাহিত্য পুরস্কার অর্জন করেন।

আলো আভাষ সাহিত্য সংস্থার সম্পাদক ,কলকাতার কবি হরেন্দ্রনাথ জ্যোতিষশাস্ত্রী ২৩ ফেব্রুয়ারি,২০১৮ তারিখে স্বরূপকাঠির কুড়িয়ানায় দুই বাংলার কবিদের মিলনমেলায় আয়োজিত কবিতা উৎসবে কবির গলায় সাহিত্য পদক পরিয়ে দেন।

উপস্থিত ছিলেন কলকাতার কবি সমরেন্দ্র দাশগুপ্ত,কবি তাপস মন্ডল।আরও যাঁরা সাহিত্য পদক অর্জন করেন কবি দীনেশ মন্ডল,কবি মাসুম আহমেদ রানা,কবি সুশীল কুমার মন্ডল,কবি পলাশ কুমার বড়াল,কবি শেখ নুরুল আমিন,কবি আব্দুল হাই,কবি বিধান চন্দ্র মৈত্র, মো.মহিবুল্লাহ,হিরন্ময় মিস্ত্রী,সুনীল বরণ হালদার,পংকজ কুমার মন্ডল,গৌরাঙ্গ লাল মিস্ত্রী,সতীন্দ্রনাথ মন্ডল।

অনুষ্ঠানে কবি ও লেখক রবীন্দ্রনাথ মন্ডল এর গল্পগ্রন্থ শেষ বিকেলে লেখা চিঠি এবং কবি দীনেশ মন্ডল এর কাব্যগ্রন্থ আমি দেখেছি বাংলার রূপ এর মোড়ক উন্মোচন করেন উপস্থিত অতিথিবৃন্দ।শতদল সাহিত্য পর্ষদ,কল্লোল সাহিত্যসভা এ আয়োজন করে।তাঁর এ অর্জনে আমাদের প্রাণঢালা অভিনন্দন।


এ ক্যটাগরির আরো খবর..