× Banner
সর্বশেষ
ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা

ঝালকাঠিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ভাঙচুর

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

ঝালকাঠির নলছিটির ষাটপাকিয়া বাজারে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ও বঙ্গবন্ধুর ভাস্কর্য  ভেঙ্গে চুরমার করে খালে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
জানা গেছে ,বীর মুক্তিযোদ্ধা মৃত মফিজ উদ্দিন হাওলাদার নিজ অর্থায়নে এই স্মৃতি সৌধটি নির্মাণ করেছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় বরিশালের কোতোয়ালী রেঞ্জের ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন।
তার পুত্র মোঃ মাসুম হাওলাদার জানায়, রাত দশটার সময় বাজার থেকে বাড়িতে চলে যান। গভীর রাতে কে বা কারা এই অপকর্ম চালিয়েছে তিনি জানেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে অত্র বাজারে তিনজন পাহারাদার রয়েছেন তারা নিয়মিত পাহারা দিয়ে থাকেন। পাহারাদাররা জানিয়েছেন, তারা রাত্রে একটার সময় পাহারা দিতে এসেছিলেন।
বাজার কমিটির সদস্যরা বলছেন, পাহারাদারদের ডিউটি রাত্রে দশটা থেকে শুরু হয়। সচেতন মহলের দাবি ঘটনাটির পূর্ণ তদন্ত সাপেক্ষে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করা হোক।
নলছিটি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান সুষ্ঠু তদন্ত করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..