× Banner
সর্বশেষ
হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

দিনাজপুরে হোটেলের নারী শ্রমিক জয়া বর্মণকে কুপিয়ে হত্যা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
জয়া বর্মণকে কুপিয়ে হত্যা

দিনাজপুর মির্জাপুর বাস টার্মিনাল সংলগ্ন ফাইটার ক্লাবের সামনে টার্মিনাল ক্যান্টিনের ভিতরে জব্বারের হোটেলের এক নারী শ্রমিককে কুপিয়ে এবং হাতের কব্জি পর্যন্ত কেটে ও বিভিন্ন জায়গায় মারাত্মক জখম করে হত্যা করে দুষ্কৃতীকারী।

বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে মির্জাপুর বাস টার্মিনাল সংলগ্ন ফাইটার ক্লাবের সামনে রাস্তার উপরে এক মহিলাকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ছুটে আসে। এবং তার শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক যখম ও রক্ত দেখে দ্রুত এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

দিনাজপুর কোতোয়ালি থানার দেয়া তথ্য মতে জানা যায়, নিহত জয়া বর্মণ( ৩২) ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার বনডাংগা গ্রামের স্বপন রায়ের স্ত্রী। জয়া বর্মণ ৭ম শ্রেণীতে পড়ুয়া ১৩ বছরের কন্যা সন্তানকে নিয়ে ফকির পাড়ার সামাদের বাসায় ভাড়া থাকতো এবং বাস টার্মিনালের আব্দুল জব্বারের হোটেল সাউদিয়ায় কাজ করতো। সে পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে আবেদিন নামে এক ব্যক্তিকে বিয়ে করে।

পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার সারাদিন হোটেলে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন জয়া বর্মণ। হোটেল থেকে কয়েকশ গজ দূরে কালুর মোড় এলাকায় আসলে দুর্বৃত্তরা তাকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এরপর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় তথ্য সুত্রে আরো জানা যায় জয়া বর্মণের আগের পক্ষের এক পুত্র সন্তান রয়েছে এবং পারিবারিক পুর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে ।ঘটনাস্থল পরিদর্শনকালীন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন বলেন হত্যার প্রকৃত রহস্য উদঘাটন এবং আসামী ধরতে অভিযান এবং তদন্ত অব্যাহত রয়েছে।

তবে বাস টার্মিনালের হোটেল সাউদিয়ার মালিক মোঃ জব্বারের সাথে যোগাযোগ করা যায়নি। এসময় অনেক বাস শ্রমিক বলেন, মৃত জয়া বর্মণ প্রায় পাঁচ মাস ধরে এই হোটেল কাজ করছে। এর মধ্যে পাঁচ ছয়দিন তাকে হোটেলে দেখা যায়নি আজ আবার তাকে হোটেলে দেখেছে। ইতিপূর্বে কোন ঘটনা ঘটছে কিনা জানতে চাইলে বাস শ্রমিকের কিছু সদস্য জানান মৃত জয়া বর্মণ খুব ভালো ছিল। তার সাথে কারো ঝগড়া বিবাদের কোন ঘটনা শোনা যায়নি বা দেখিনি বলে মন্তব্য করেন।


এ ক্যটাগরির আরো খবর..