× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

কালকিনি( মাদারীপুর)প্রতিনিধি

কালকিনিতে জেলেদের ফাঁদে ধরা পড়লো কুমির

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
জেলেদের ফাঁদে কুমির

মাদারীপুরে খালের পানিতে জেলেদের ফাঁদে ধরা পড়লো কুমির। শনিবার দুপুর ১টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে। কুমির দেখতে সেখানে ভীড় করে উৎসুক জনতা। পরে এটিকে পিটিয়ে হত্যা করা হয়।

আজ শনিবার দুপুরে কালকিনির নতুন আন্ডারচরের আড়িয়াল খাঁ নদের সংযোগ খালে কুমির দেখতে পান এলাকাবাসী। পরে বিভিন্ন কৌশল খাটিয়ে সেটিকে আটকে ফেলেন তারা। রশি দিয়ে বেধে ফেলা হয়। বিষয়টি জানাজানি হলে সেখানে ভীড় জমান স্থানীয়রা। পরে ১১৯নং উত্তর আন্ডারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুমিরটি নিয়ে আসা হয়। একপর্যায়ে কুমিরটিকে পিটিয়ে হত্যা করেন উৎসুক জনতা।

জানা যায়, সম্প্রতি কালকিনির আড়িয়াল খাঁ নদের বিভিন্ন স্থানে বেশকিছুদিন ধরে কুমির দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনও মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করে দেয়। এরপর সতর্ক অবস্থানে থাকেন বাসিন্দারা। মাদারীপুরের বন বিভাগের  ইদ্রিস হাওলাদার বলেন আজকে দুপুরে সাহেবরামপুর ইউনিয়নের উত্তর আন্ডার গ্রামের আড়াল খা নদীতে কুমির দেখতে পেরে এলাকার লোকজন কুমিরকে ধরে প্রাথমিক বিদ্যালয়ের পিটিয়ে মেরে ফেলেছে।  এখন আমরা কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, কুমির আটকের খবর পেয়ে বন বিভাগের লোকজন ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে যায়। উৎসুক জনতা কুমিরকে পিটিয়ে মেরে ফেলে। কিন্তু বন্যপ্রাণী হত্যা করা আইনগত দন্ডনীয়। কুমিররের দেহ উদ্ধার করা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..