× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

পিআইডি

জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ মে, ২০২৬
দ্বিতীয় অধিবেশনে আলোচিত

জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬-এর দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ  সম্পর্কিত বিস্তারিত আলোচনা হয়।
আজ ৪ মে সোমবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন অর্থ বিভাগ সম্পর্কিত আলোচনার বিষয়াবলী ছিল-প্রকল্প সমাপ্তির পর জনবল সংকটের কারণে যাতে সেবাকার্যক্রম ব্যাহত না হয় সেজন্য প্রকল্প সমাপ্তির পূর্বেই জনবল নিয়োগের পদক্ষেপ গ্রহণ; সর্বজনীন সামাজিক সুরক্ষা বলয় (ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড) এবং নবম পে-স্কেল বাস্তবায়ন।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বিষয়ে আলোচিত বিষয়াবলী- ভূমি রেজিস্ট্রেশনে স্ট্যাম্পের পরিবর্তে A-Challan এর ব্যবহার; নন-এনবিআর ট্যাক্স আদায়ে জেলা প্রশাসকদের সহযোগিতা; রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক পর্যায় পর্যন্ত Cashless Transaction (বাংলা QR) চালু।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিষয়ক আলোচনায় কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণে স্বল্পসুদে ঋণ সুবিধা নিশ্চিতে জেলা প্রশাসক কর্তৃক কৃষকদের অবহিত করার বিষয়টি উঠে আসে।
জেলা উন্নয়ন ও সমন্বয় সভার মাধ্যমে জেলার সকল উন্নয়ন প্রকল্পের Development Effectiveness পর্যালোচনার বিষয়টি পরিকল্পনা বিভাগ নিয়ে আলোচনায় স্থান পায়।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বিষয়ক আলোচনায় এডিপি বাস্তবায়নের হার বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসকগণকে চলমান প্রকল্পের ভৌত এবং আর্থিক অগ্রগতি অবস্থা পরিবীক্ষণ করে মন্ত্রিপরিষদ বিভাগে প্রতিবেদন প্রেরণে এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ আলোচনায় জনশুমারী ও চলমান নৌশুমারীতে জেলা প্রশাসকদের সহযোগিতার বিষয়টি উপস্থাপিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসকল তথ্য জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..