× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

জেলা পরিষদ নির্বাচনে রাজশাহীতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, ভোট গ্রহন ২৮ ডিসেম্বর

admin
হালনাগাদ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

জেলা পরিষদ নির্বাচনে রাজশাহীতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) প্রার্থীদের উপস্থিতিতে রিটার্নিং অফিসার এ প্রতীক বরাদ্দ দেন।

প্রথমে চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। যাতে চেয়ারম্যান পদে মাহবুব জামান ভুলু পেয়েছেন তালগাছ প্রতীক। আর মোহাম্মাদ আলী সরকার পেয়েছেন আনারস প্রতীক। পরে সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এবারের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী রয়েছেন। যাদের মধ্যে ৫ জন বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ১ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য রয়েছেন। অন্যরা ১, ৬, ১১ ও ১৬ নং ওয়ার্ডের সাধারণ সদস্য।

চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে একজন মনোনয়ন পত্র প্রত্যাহার করায় চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বীতা করবেন দুইজন। এরা হলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও বর্তমান প্রশাসক মাহবুব জামান ভুলু এবং প্রবীন আওয়ামী লীগ নেতা ও রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মাদ আলী সরকার। এদের মধ্যে মাহবুব জামান ভুলু দলীয় মনোনয়ন পেয়েছেন।

ভোট গ্রহন আগামী ২৮ ডিসেম্বর। রাজশাহীতে মোট ভোটার ১ হাজার ১৭১। এর মধ্যে পুরুষ ভোটে ৮৯৬ ও নারী ভোটার ২৭৫। আর ভোট কেন্দ্র ১৫টি।


এ ক্যটাগরির আরো খবর..