× Banner
সর্বশেষ
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

জেনে নিন ডাবের জলের ক্ষতিকর দিক

admin
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০১৬

স্বাস্থ্য ডেস্কঃ ডাবের জলের অসংখ্য স্বাস্থ্যকর প্রভাব সম্পর্কে আমরা সকলেই জানি। এটি একটি স্বাস্থ্যকর পানীয়। কিন্তু অনেকেই হয়ত জানেন না, বেশি পরিমাণে ডাবের জল খেলে শারীরিক ক্ষতির আশঙ্কা রয়েছে। অতিরিক্ত ডাবের জল খেলে কী ক্ষতি হতে পারে? জেনে নিন-

১. ক্যালোরি বৃদ্ধি করে: যারা নিজেদের ওজন নিয়ে চিন্তায় রয়েছেন, তাদের ডাবের জল খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। অন্যান্য ফল ও পানীয়ের তুলনায় ডাবের জলে চিনির পরিমাণ কম হলেও এতে ক্যালোরির পরিমাণ অনেকটাই। যা আপনার ওজন বৃদ্ধি করতে পারে।

২. রক্তের শর্করা বৃদ্ধি করে: ডাবের জলে চিনির পরিমাণ কম হলেও শর্করা ও ক্যালোরির পরিমাণ অনেক বেশি। তাই যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের ডাবের জল প্রতি দিন খাওয়া একেবারেই উচিৎ নয়।

৩. রক্তের সঞ্চালন বাড়িয়ে দেয়: স্বাস্থ্যকর এই ডাবের জলে প্রচুর পরিমাণে সোডিয়াম রয়েছে। যা আমাদের শরীরের রক্ত প্রবাহকে ত্বরান্বিত করে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের ডাবের জল না খাওয়াই শ্রেয়।


এ ক্যটাগরির আরো খবর..