× Banner
সর্বশেষ
বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ

জুড়ীতে সরকারি কর্মকর্তা কর্মচারিদের মানবন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

হাফিজুল ইসলাম, জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা কর্মচারিদের ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেন।

উপজেলা কমপেক্স প্রাঙ্গনে সামনো কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে কর্মকর্তা কর্মচারিরা মানববন্ধন কর্মসূচিতে সরকারের গৃহিত সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান। তাদের দাবি কৃত্য পেশা ভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, উপজেলা পরিষদে হস্তান্তরিত বিভাগ সমূহের বেতন ভাতাদি প্রদানে অযাচিত হস্তক্ষেপ বাতিল, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনবর্হাল, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ, নিজস্ব
ক্যাডার ও ফাংশনাল সার্বিস বহির্ভূত সকল ধরণের প্রেষণ বাতিল করতে হবে।

মানববন্ধন শেষে ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে প্রকৃতি, বিসিএস সমন্বয় কমিটি ও ফাংশনাল দপ্তর সমুহের সমন্বয় কমিটির জুড়ী উপজেলা সাধারণ সম্পাদক ডাঃ মোঃ কামরুজ্জামানের পরিচালানায় জুড়ী উপজেলা কমিটির সভাপতি মীর বজলুর রশীদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মতিন, ডাঃ রমা পদ দে, আব্দুর রহমান, আব্দুল হাই, আসাদ উল্লাহ, শিমুল আলী, ডাঃ মুহিবুর রহমান জুয়েল, ডাঃ আনোয়ারুল ইসলাম, শাহীন আহমদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..