হাফিজুল ইসলাম, জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ভারতীয় ২০ বোতল বিয়ার সহ ১ জন আসামী কে আটক করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ৬ টায় ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অভিযান চালিয়ে আটক করে।
জানা গেছে,বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের আওতাধীন ফুলতলা বিওপির হাবিলদার মানিক মিয়া ও নায়েক মোঃ ফিরোজ এর নেতৃতে অভিযান চালিয়ে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী গ্রামের মনাই মিয়ার ছেলে লুৎফুর মিয়া (৩৫) এর বাড়ী তল্লাশী করে ২০ বোতল অবৈধ ভারতীয় বিয়ার সহ মনাই মিয়ার ছেলে লুৎফুর মিয়া (৩৫) কে গ্রেফতার করেন।৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলতলা বিওপির হাবিলদার মানিক মিয়া ও নায়েক মোঃ ফিরোজ জানান তাদের নেতৃত্বে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী গ্রামের মনাই মিয়ার ছেলে লুৎফুর মিয়া (৩৫) এর বাড়ী তল্লাশী করে ২০ বোতল অবৈধ ভারতীয় বিয়ার সহ মনাই মিয়ার ছেলে লুৎফুর মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়।পরে উদ্ধারকৃত বিয়ার ও গ্রেফতার আসামীকে জুড়ী থানায় দেওয়া হয়েছে।