× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

পিআইডি

জুলাই শহিদ শাহরিয়ার খান আনাস আমাদের সামনে নতুন সংগ্রামের পথ দেখিয়ে গেছে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই শহিদ শাহরিয়ার খান আনাস আমাদের সামনে নতুন সংগ্রামের পথ দেখিয়ে গেছে। সেই পথ অনুসরণ করে আমরা শুধু দেশকেই রক্ষা করব না— পরিবেশকে, এমনকি সমগ্র মানবজাতিকেও রক্ষা করতে হবে।

আজ ০৯ নভেম্বর ২০২৫ গেন্ডারিয়া আদর্শ একাডেমিতে জুলাই শহিদ শাহারিয়ার খান আনাসের ফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আনাসের লেখা চিঠিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়ে শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সাথে ইতোমধ্যে আলোচনা হয়েছে। আনাসের চিঠি দূরদর্শিতার এক অনন্য নজির। কারণ সে যে কাজ করেছে, যে মূল্যবোধ প্রতিষ্ঠা করেছে—তা যেন সবাই জানতে পারে। নিজের জীবনের বিনিময়ে আনাস আমাদের গর্বিত করেছেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্রাজিলে বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-৩০’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। মাছের ডিম পাড়ার জন্য ঋতু অনুযায়ী বৃষ্টি প্রয়োজন। আষাঢ়ে বৃষ্টি না হলে ইলিশ আশ্বিনে ডিম পাড়তে পারে না। তাই জলবায়ু ভারসাম্য রক্ষা আমাদের জন্য অত্যন্ত জরুরি।

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নদী ও সমুদ্রে অক্সিজেন কমে যাচ্ছে, লবণাক্ততা বেড়ে যাচ্ছে, অনেক সময় পানিতে মাছ ভেসে উঠছে—এসবই পরিবেশ বিপর্যয়ের সংকেত। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে তোমাদের এমন কোনো কাজ করা যাবে না যা পরিবেশের ক্ষতি করে।

প্লাস্টিক ব্যবহার কমানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সমুদ্রে প্লাস্টিক, মেঘনা নদীতে দূষণ—এসব এখন বাস্তবতা। গবেষণায় ইলিশে  মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। এই প্লাস্টিকই খাবারের সাথে শেষ পর্যন্ত আমাদের শরীরে প্রবেশ করবে। তাই আমাদের সচেতনভাবে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে।

আদর্শ একাডেমি গেন্ডারিয়ার সভাপতি ড. মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) কামাল আকবর, রাহনুমা ট্রাস্টের সদস্য আরিফ সুলতান মাহমুদ এবং শহিদ আনাসের পিতা সাহরিয়া খান পলাশ। এছাড়া, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানা, একাডেমির অভিভাবক প্রতিনিধি জুয়েল আহমেদ, একাডেমির শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা আদর্শ একাডেমিতে শহিদ শাহরিয়ার খান আনাস ফলক উন্মোচন করেন।


এ ক্যটাগরির আরো খবর..