× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে আড়পাড়াতে আগুনে ভ্যানচালকের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই, দুই গর্ভবতী ছাগল ভস্মীভূত ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী

পিআইডি

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন

আমরা যেন কোনোদিনও ভুলে না যাই যে, জুলাইয়ে আমাদের সন্তানেরা, ভাই-বোনেরা, দেশের আপামর জনসাধারণ নির্ভীকচিত্তে প্রাণ দিয়েছে; কারণ তারা পরিবর্তন চেয়েছে। তাঁদের জ। দলমত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’-তে ভোট দিয়ে সেই সুযোগ কাজে লাগাতে হবে। বলেছেন তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ রংপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত র‌্যালি শেষে উপদেষ্টা এসব কথা বলেন। বর্ণাঢ্য এই র‌্যালি রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমির সামনে শেষ হয়। নির্বাচন ও গণভোটের প্রচারণায় নিয়েজিত ভোটের গাড়ির কার্যক্রম এ সময় চলমান ছিল।

উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ’-তে ভোট দিলে আমরা বারোটা জিনিসে পেয়ে যাব। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকারকে আপনারা এক অর্থে বাধ্য করবেন, সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন এনে বিচার বিভাগকে স্বাধীন করতে; প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করতে; তত্ত্বাবধায়ক সরকার আনতে, নিজেদের অধিকার বাড়াতে। তিনি বলেন, এগুলোতে না বলার কোনো কারণ দেখতে পাচ্ছি না।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘হ্যাঁ’ ভোট দিলে রাজনীতিতে একটা ভারসাম্য আসবে। রাজনৈতিক ভারসাম্য আসলে কাউকে আর দেশ ছেড়ে পালাতে হবে না, কারণ কেউই আর ভুয়া নির্বাচন দিতে পারবে না। দলের ভেতরেও গণতান্ত্রিক চর্চা হবে। রাষ্ট্রপতি জাতির অভিভাবকের মতো। দেশের প্রয়োজনে তাকে দলমত নির্বিশেষে ভূমিকা পালন করতে হয়। তাই এখানে ক্ষমতার ভারসাম্য প্রয়োজন।

র‌্যালিতে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, বিভাগীয় পুলিশ কমিশনার, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..