× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

জব ডেস্ক

জুনিয়র কমিশন্ড অফিস পদে সেনাবাহিনীতে নিয়োগ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
জুনিয়র কমিশন্ড অফিসার পদে সেনাবাহিনীতে নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের জুনিয়র কমিশন্ড অফিস পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: বিএ/বিএসসি/বিকম/স্নাতক/সমমান পাস। স্নাতক/সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২ পয়েন্ট ও এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে।

বয়সসীমা: ১২ মার্চ ২০২৩ তারিখে সর্বনিন্ম ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর। বয়সের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয়।

শারীরিক যোগ্যতা: উচ্চতা-১.৬৮ মিটার। উচ্চতা: ৪৯.৯০ কেজি। বুক: স্বাভাবিক-০.৭৬ মিটার, স্ফীত ০.৮১ মিটার।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত ( বিপত্নীক / বিবাহ বিচ্ছেদকারী নয়)।

আবেদন যেভাবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে

নিয়োগ পরীক্ষা: প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২ ডিসেম্বর, ২০২২ তারিখ সকাল ৯ টায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা দিতে হবে। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে।

লিখিত পরীক্ষা ফল প্রকাশিত হবে আগামী ১-৩ জানুয়ারি, ২০২৩ তারিখে। ফল পাওয়া যাবে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের মৌখিক পরীক্ষা দিতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা সেনাবাহিনীতে প্রচলতি বিধান অনুসারে প্রদান করা হবে। বিনামূল্যে আহার, বাসস্থান ও সরকারি পোশাক-পরিচ্ছদ। পরিবারবর্গের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ভর্তূকি মূল্যে রেশন ও সেনাবাহিনীর অভ্যন্তরীণ শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের লেখাপড়ার সুবিধা দেওয়া হবে।

আবেদনের সময়সীমা: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৯ আগস্ট, ২০২২ থেকে। চলবে ২৮ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত।

বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..