× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

জুড়ি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতির মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

মৌলভীবাজারের জুড়ি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এবং জনতা ব্যাংক, জায়ফরনগর শাখার ব্যবস্থাপক সা়ংস্কৃতিক ব্যক্তিত্ব অমূল্য চন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

আজ ২৮ জুলাই, মঙ্গলবার এক শোক বার্তায় বন মন্ত্রী বলেন, জুড়ির সাংস্কৃতিক অঙ্গনসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় উৎসব পালনে তার উৎসবমুখর পদচারণা এলাকাবাসী আজীবন মনে রাখবেন।কর্মজীবনে সৎ একজন ব্যাংকার হিসেবেও এলাকার জন্য‌ অনেক কাজ করে গেছেন। মন্ত্রী অমৃল্য চন্দ্র দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে এক স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..