× Banner
সর্বশেষ
সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বিএসআরএম ও কাজী ফার্মসের প্রায় পৌনে ৬ কোটি টাকার অনুদান মাদারীপুরে ঈদ আর গ্রীষ্মের ছুটিতে ৭দিন পাঠদান করতে চিঠি দিল জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সমলোচনার মুখে প্রত্যাহার আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দিবো না -ধর্মমন্ত্রী

জীবনের নিরাপত্তা নেই, রাস্তায় নামুন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ দেশে আইনের শাসন ও সুশাসন নেই মন্তব্য করে জনগণকে রাস্তায় নামার জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘দেশে আইনের শাসন নেই। মানুষের জীবনের নিরাপত্তা নেই। আপনারা রাস্তায় নামুন। প্রতিবাদের ঝড় তুলুন। আমরা আর বসে থাকব না। আমরা আর মানবো না। সন্ত্রাসীদের সমাজ আমরা চাই না।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশে শিশু ও নারী হত্যার প্রতিবাদে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির ভাষণে এরশাদ এই আহ্বান জানান। এরশাদ মানববন্ধনে না দাঁড়ালেও খোলা গাড়িতে করে প্রেসক্লাব থেকে মতিঝিল পর্যন্ত রাস্তায় নিজেই স্লোগান দেন। একই দাবিতে সারাদেশেই মানববন্ধন পালন করেছে জাতীয় পার্টি। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আমি সাবেক রাষ্ট্রপতি হিসেবে নই, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নই, একজন সাধারণ নাগরিক হিসেবে প্রতিবাদ করতে এসেছি। আমি বলতে এসেছি, কেন এমন হচ্ছে? সমাজের সর্বত্র বিশৃঙ্খলা। আমরা এমন ছিলাম না। আগে আমরা কবিতা লিখতাম। রাখালের বাঁশির সুর শুনতাম। সেদিন কোথায় গেল? এরশাদ বলেন,‘এর জবাব চাই সমাজের কাছে, সরকারের কাছে। এখন যদি প্রশ্ন করি কেন এমন হচ্ছে? সবাই বলবে, রাজনৈতিক কারণে। এই সমাজে মানুষ বাস করতে পারে না। এদের বিচার করুন। ফাঁসি দিন। শিশু হত্যা, নারী লাঞ্ছনা বন্ধ করুন।

এরশাদ বলেন,‘গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, বাঁচার অধিকার। কিন্তু আজ কোথায় বাঁচার অধিকার? সরকারকে বলতে চাই, আমাদের বাঁচার অধিকার কে দেবে? সাবেক এই রাষ্ট্রপতি বলেন,‘অপরাধ করে অপরাধীরা যদি দেশের বাইরে চলে যায় তাহলে অপরাধ কমবে কি করে? আপনারা আর চুপ থাকবেন না। প্রতিবাদের আওয়াজ তুলুন। শিশু নির্যাতন, নারী লাঞ্ছনার বিরুদ্ধে প্রতিবাদ করুন। এসময় এরশাদ সমবেত জনতার উদ্দেশে বলেন,‘ আপনারা প্রতিবাদ করবেন? রাস্তায় নামবেন? আওয়াজ তুলুন।’ জাপার কর্মীরা হাত তুলে এরশাদের বক্তব্যকে সমর্থন জানান। এরশাদ জনতার কাছে প্রশ্ন রেখে বলেন, ‘কেন এমন হচ্ছে?’ এরশাদই উত্তরে বলেন, ‘আইনের শাসনের অভাব। মূল্যবোধের অভাব। সুশাসন প্রতিষ্ঠা না হলে নারী নির্যাতন চলতেই থাকবে। এটা আমরা মানবো না।

মতিঝিলে সমবেত কর্মীদের উদ্দেশে এরশাদ আরও বলেন,‘ বিবেকের তাড়নায় আমি আজ রাস্তায় নেমেছি। আমার হৃদয় রক্তাক্ত। বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব চলছে। মানুষ পরিবর্তন চায়। জনগণ দুই নেত্রীকে চায় না। আমরা ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়বো। কথা বলার সুযোগ দেব।

মানববন্ধবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, সাইদুর রহমান টেপা, তাজ রহমান, যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন রাজু, এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, নুরুল ইসলাম নুরু, মেজর (অব.) খালেদ আখতার, মনিরুল ইসলাম মিলন, মহিলা পার্টির সাধারণ সম্পাদক মৌসুমী হোসাইন অনন্যা, ছাত্র সমাজের সভাপতি ইফতেকার আহসান হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, ঢাকা মহানগর নেতা সুজন দে প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..