× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন

নিউজ ডেস্ক

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার -ধর্ম প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১০ জুন, ২০২২
জীবনমান উন্নয়নে সরকার

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শেখ হাসিনা সরকার অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী আজ জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ১ম, ২য় এবং ৩য় ব্যাচের প্রশিক্ষণ গ্রহণকারী ৯০ জন প্রান্তিক ব্যক্তির  মাঝে আর্থিক অনুদানের চেক ও সনদ বিতরণ  এবং ৪র্থ ও ৫ম ব্যাচে ‘৫ দিনব্যাপী সফ্‌ট স্কিলস প্রশিক্ষণ’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সবাইকে নিয়ে সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বিশেষ করে সমাজের অসচ্ছল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিশেষ প্রকল্প গ্রহণ করে তাদের উন্নয়নের মূল স্রোতধারায় অংশগ্রহণের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। অঞ্চলভিত্তিক বিভিন্ন পেশার চাহিদার আলোকে সরকারের এ ধরনের প্রকল্ল বাস্তবায়নের ফলে অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পেরেছে এবং নিজেদের পেশায় টিকে থাকছে।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ইসলামপুরের কাসাঁ শ্রমিক, কামার, মুচি-সহ বিভিন্ন পেশার  ৯০ জন  প্রশিক্ষণার্থীর মাঝে চেক ও সনদ বিতরণ করেন এবং ১৫ জন ব্যক্তিকে  চিকিৎসা সহায়তায় ৩ হাজার টাকার করে আর্থিক চেক বিতরণ করেন।

ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাসের বাবুল, জামালপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ,  ইসলামপুর পৌরসভার মেয়র আবদুল কাদের শেখ, ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..