× Banner
সর্বশেষ
মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি চাইলেও মোক্ষম জবাব দিতে চায় ইরান সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে জলবায়ুর প্রভাব নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবিনার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী দুর্নীতি থেকে বাচঁতে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামান নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে বিএনপির নানা কর্মসূচি

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আজ সোমবার দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

গতকাল রবিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার দুপুর ২টায় রাজধানীর রমনার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেবেন।

আগামী ১৯ জানুয়ারি (মঙ্গলবার) জিয়াউর রহমানের জন্মদিন। এদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সকাল ১০টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন।

একই সঙ্গে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে এসব কর্মসূচিতে অংশ নেয়ার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..