× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বাতিলের আদেশ ১৭ আগস্ট

admin
হালনাগাদ: সোমবার, ৭ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩ জনের জামিন বাতিল হবে কিনা সেই বিষয়ে আদেশের তারিখ ফের পেছালো। আসছে ১৭ আগস্ট আদেশের নতুন দিন ঠিক করেছেন আদালত।

সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ ৩ জনের জামিন বাতিল হবে কিনা এ বিষয়ে আদেশের দিন ঠিক ছিল। কিন্তু বিএনপি নেত্রীর আইনজীবী সানাউল্লাহ মিয়া, জিয়া উদ্দিন জিয়া সময় আবেদন করলে আদালত নতুন এ দিন ঠিক করেন।

গত বৃহস্পতিবার পুরান ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ঠিক করেন।

আবেদনে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারক পরিবর্তন চেয়ে আমরা উচ্চ আদালতে আবেদন করেছি। তা আজ সোমবার শুনানির অপেক্ষায় আছে। তাই ন্যায় বিচারের স্বার্থে আমাদের সময় দেয়া হোক।

একইসঙ্গে মামলার অপর আসামি ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দেন। এরপর তার পক্ষে শাহজাহান মিয়া আংশিক সাফাই সাক্ষীর জবানবন্দি দেন। সাফাই সাক্ষ্যে গ্রহণের জন্য আদালত ১৭ আগস্ট পরবর্তী দিন ঠিক করেন।

এদিকে আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রথম তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নুর আহম্মেদকে আংশিক জেরা করেন খালেদা জিয়ার আইনজীবীরা। তার জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরার জন্য একই দিন ঠিক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..