× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

আঞ্চলিক প্রতিনিধি

জিয়াউর রহমানের পরে সবচেয়ে সফল সরকার হবে ড. ইউনুস সরকার -ব্যারিস্টার ফুয়াদ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
সবচেয়ে সফল সরকার

বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের মতো এরআগে কোন সরকার বাংলাদেশের ইতিহাসে এতো জনসমর্থন নিয়ে আবির্ভূত হয়নি। আমার দৃষ্টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার পরিচালনার পরে সবচেয়ে সফল সরকার হবে প্রফেসর ড. ইউনুস। আর এটা সময়ের ওপর নির্ভর করবে। বলেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে ঈদ পরবর্তী এবি পার্টির আয়োজনে সাংবাদিক ও সুধীজনদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকার হচ্ছে একটি গণঅভ্যুত্থানের সরকার। এ সরকার যদি সবার ঐক্যমতের ভিত্তিতে বছর চারেক থাকতে পারে তাহলে গত আমাদের মাঝে সিঙ্গাপুর, মালেয়শিয়া, দক্ষিণ কোরিয়া হওয়ার যে আকাঙ্খা ছিল সেই পথ অনেকটা এগিয়ে যাবে।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সংস্কার, বিচার, নির্বাচন এর কোনটাকেই আমি একটার সাথে আরেকটার সাংঘর্ষিক মনে করিনা। এর পুরোটা মিলেই হচ্ছে অন্তর্বতীকালীন সরকার। সংস্কার, নির্বাচন, বিচারের একটি সম্মিলিত রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, এ রোডম্যাপ ধরে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। মতবিনিময় সভায় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ গণমাধ্যমকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..