× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

ডেস্ক

জিয়াউর রহমান এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে বিএনপির শ্রদ্ধা নিবেদন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
জিয়াউর রহমান এর ৯০তম জন্মবার্ষিকী

সাবেক রাষ্ট্রপতি, সেনা প্রধান ও বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের প্রায় চার থেকে সাড়ে চার হাজার নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা কর্মসূচিতে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..