× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার

জিম্বাবুয়েতে বিমান দুর্ঘটনায় ছেলেসহ ভারতীয় ধনকুবের হরপাল রণধাওয়া নিহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
ধনকুবের হরপাল রণধাওয়া নিহত

ভারতীয় ধনকুবের হরপাল রণধাওয়া ও তার ছেলে আমের রণধাওয়া জিম্বাবুয়েতে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। উড়োজাহাজটিতে হরপাল, তার ২২ বছর বয়সী ছেলে আমেরসহ মোট ৬ জন আরোহী ছিলেন। উড়োজাহাজটি গত ২৯ সেপ্টেম্বর বিধ্বস্ত হয়। খবর অনুযায়ী, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা ছয় আরোহীর সবাই নিহত হন। রিওজিম নামের খনি কোম্পানির মালিক ছিলেন হরপাল।

৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রাইভেট ইক্যুইটি ফার্ম জিইএম হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ছিলেন হরপাল। জিম্বাবুয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি হীরার খনির কাছে ব্যক্তিগত উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। কোম্পানিটি সোনা ও কয়লা উৎপাদন করে। পাশাপাশি নিকেল ও তামা পরিশোধন করে।

জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুরওয়া হীরার খনিতে যাওয়ার পথে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এক ইঞ্জিনের উড়োজাহাজটি মুরওয়া হীরার খনির কাছেই বিধ্বস্ত হয়। খনিটির আংশিক মালিকানা আছে রিওজিমের। হরপালের ছেলে আমের একজন পাইলট ছিলেন। তবে তিনি উড়োজাহাজটি চালাচ্ছিলেন না।

হরপালের বন্ধু চলচ্চিত্রনির্মাতা হোপওয়েল চিনোনো এক্সে (সাবেক টুইটার) এই দুর্ঘটনা নিয়ে পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, উড়োজাহাজ দুর্ঘটনায় হরপাল, তার ছেলেসহ ছয়জনের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।


এ ক্যটাগরির আরো খবর..