× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

জিন্স পড়া মেয়ে দেখলেই ধর্ষন করুন, এটা আমাদের নৈতিক কর্তব্য

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭

ওয়েবডেস্কঃ- ছেঁড়া-ফাটা জিনস পরা মহিলাদের ধর্ষণ করা উচিত। যাঁরা রাস্তায় নিতম্ব প্রদর্শন করে হাঁটে, তাঁদের ধর্ষণ করা কর্তব্য। এমনই বিস্ফোরক উক্তি করে বিতর্ক উসকে দিলেন মিশরের এক আইনজীবী। ‘প্রভাবশালী’ হিসেবে পরিচিত নাবিহ আল-ওহাস নামের ওই আইনজীবীর অভিযোগ, মহিলাদের ‘উগ্র সাজ-পোশাকের’ জেরেই বৃদ্ধি পাচ্ছে ধর্ষণের মতো ঘটনা। তাই তাঁদের নৈতিকতার পাঠ শেখানো উচিত।

এক টেলিভিশন শো-এ দেহব্যবসা রুখতে একটি নয়া আইন নিয়ে আলোচনার অংশ ছিলেন আল-ওহাস। তাঁর বক্তব্য, “নৈতিকতার সীমা ছাড়িয়ে যাচ্ছে মহিলারা। ছেঁড়া জিনস পরে মহিলারা অঙ্গ প্রদর্শন করলে কি আপনারা খুশি হবেন? যে মহিলারা এমন পোশাক পরবেন তাঁদের ধর্ষণ করা প্রত্যেক দেশবাসীর কর্তব্য।

আদালত আইনের লড়াই লড়লেও আদতে নিজেই আইনের তোয়াক্কা করেননি ওই আইনজীবী আল-ওহাস। তাঁর এহেন মন্তব্যে দেশ জুড়ে তীব্র নিন্দার ঝড় বয়ে গিয়েছে। প্রতিবাদে মুখর হয়েছে মহিলাদের অধিকারের পক্ষে লড়াই করা বিভিন্ন সংগঠন। ইতিমধ্যে এই মন্তব্যের প্রতিবাদে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ‘দ্য ন্যাশনাল কাউন্সিল ফর উইমেন’। মহিলাদের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগে চ্যানেলটির বিরুদ্ধে মামলা করবে ওই সংগঠন।


এ ক্যটাগরির আরো খবর..