× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

জার্মানে মুসলমানবিরোধী বিক্ষোভ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানবিরোধী এক বিক্ষোভে অংশ নিয়েছে কয়েক হাজার মানুষ জার্মানির পূর্বাঞ্চলীয় লাইপজিগ শহরে। সোমবার সন্ধ্যায় ইসলামবিদ্বেষী সংগঠন পেজিডার স্থানীয় গ্রুপ লেজিডা এ বিক্ষোভের আয়োজন করে। নববর্ষের প্রাক্কালে কোলন শহরে নারীদের যৌন হেনস্তার জন্য শরণার্থীরাই দায়ী বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

কোলন শহরে ১ জানুয়ারি বর্ষবরণ উৎসবে অংশ নেওয়া নারীদের ওপর যৌন হামলা চালানো হয়। এসব ঘটনায় সোমবার পর্যন্ত প্রায় ৫শ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে দুটি ধর্ষণের অভিযোগও রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৮ জন সিরিয়া ও উত্তর আফ্রিকার শরণার্থী। এছাড়া তাদের মধ্যে দুজন জার্মান ও একজন আমেরিকানও রয়েছে। তবে শরণার্থীদের বিরুদ্ধে যৌন হামলার অভিযোগ আনা হলেও অন্যদের বিরুদ্ধে তা আনা হয়নি। এদিকে রোববার কোলনে ১১ বিদেশির ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশ মনে করছে এ হামলার পেছনে মূলত উগ্রপন্থীরাই দায়ী ।  নববর্ষের উৎসবে নারীদের উপর হামলার জের হিসেবেই এই হামলা করা হয়েছে।

লাইপজিগে সোমবার বিক্ষোভকারীরা জার্মানিতে লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়ার কারণে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের ওপর ক্ষোভ প্রকাশ করেন। এসময় বিক্ষোভকারীদের হাতে জার্মানির পতাকা এবং মুসলমান ও শরণার্থীবিরোধী ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। এসব ব্যানার প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘এখানে ইসলাম স্বাগত নয়’,  ‘মের্কেল, মুসলমানদের সঙ্গে নিয়ে বের হয়ে যাও’ ইত্যাদি। এসময় বিক্ষোভকারীদের অনেকেই মের্কেলের পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীরা যাতে কোনো হামলা বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য ওই এলাকায় পুলিশ ও জলকামান মোতায়েন ছিল।


এ ক্যটাগরির আরো খবর..