× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

জামিন জালিয়াতিতে পাঁচজনকে ১৪ বছরের কারাদণ্ডাদেশ

admin
হালনাগাদ: বুধবার, ২২ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   জামিন জালিয়াতি করে ১০৬ আসামিকে মুক্ত করার মামলায় ঢাকার এক বেঞ্চ সহকারীসহ পাঁচজনের প্রত্যেককে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড.মো. আখতারুজ্জামান এ দণ্ডাদেশ দেন।দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বরখাস্তকৃত বেঞ্চ সহকারী মোসলেহ উদ্দিন ভূঁইয়া, মহানগর দায়রা জজ আদালতের নেজারত বিভাগের কর্মচারী শেখ মো. নাঈম, অতিরিক্ত মহানগর দায়রা জজআদালতের উমেদার মো. আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মো. ইসমাইল।রায়ে বিচারক দণ্ডবিধির ৪৬৬ ও ৪৭১ ধারায়আসামিদের  ১৪ বছর করে কারাদণ্ডাদেশ দেন।

একই সঙ্গে দুটি ধারায় প্রত্যেককে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাস করে দুই মাস কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া উভয় ধারায় দেওয়া সাজা একই সঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) শওকত আলম  বিষয়গুলো জানিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১২ আগস্ট ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোসলেহ উদ্দিন ও এমএলএসএস শেখ নাঈমসহ অজ্ঞাত কয়েকজন বিচারাধীন ৭৬টি মামলায় বিচারকের সিল-স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ভুয়া জামিননামা তৈরি করে ১০৬ আসামিকে মুক্ত করেন।

এ ঘটনাটি একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।ওই ঘটনায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতেরনাজির মো. উবায়দুল করিম আকন্দ কোতোয়ালিথানায় একটি মামলা করেন।পরবর্তী সময়ে ২০১৬ সালের ১৫ মার্চ তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের(দুদক) সহকারী পরিচালক মো. শফিউল্লাহ ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


এ ক্যটাগরির আরো খবর..