× Banner
সর্বশেষ
মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক? আওয়ামী লীগ সরকারের বিতর্কিত চুক্তিতেই তেল নিচ্ছে বাংলাদেশ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী সক্ষমতা ও স্থিতিশীলতার একটি বড় পরীক্ষায় বর্তমান সরকার ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি

জামায়াতে ইসলামীর ডাকা হরতাল ঢিলেঢালাভাবে চলছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে চলছে। সকাল সাড়ে আটটা পর্যন্ত হরতালের সমর্থনে রাজধানীর কোথাও মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি।

রাজধানীর প্রতিটি সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া অটোরিকশা, রিকশা ও অন্যান্য যান চলাচলও স্বাভাবিক রয়েছে। নাশকতা মোকাবেলায় রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

বুধবার সকালে আপিল বিভাগের রায় ঘোষণার পরপরই এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান হরতাল আহ্বান করেন।

গতকাল সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখলে তারা এই হরতাল আহ্বান করেন।

বিবৃতিতে জামায়াতের দুই নেতা অভিযোগ করেন, মতিউর রহমান নিজামীকে ঠাণ্ডা মাথায় হত্যা করে সরকার পরিকল্পিতভাবে দেশকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে চায়।

রায়ের প্রতিক্রিয়ায় বলা হয়, “মাওলানা নিজামী শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরই নন, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, ইসলামি চিন্তাবিদ, একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা। সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার জন্য নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা করেছে।”

উল্লেখ্য, একই অভিযোগে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..