× Banner
সর্বশেষ
আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জামায়াতে ইসলাম জঙ্গি হামলা করে আইএস-এর নাম ব্যবহার করছে – নৌ-মন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

মাদারীপুর প্রতিনিধি: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, জামায়াতে ইসলাম তাদের চরিত্রকে আড়াল করার জন্য দেশে বিভিন্ন সময় জঙ্গি হামলা করে আইএস-এর নাম ব্যবহার করছে। আইএস-এর আক্রমন ও হত্যার চরিত্র হল, তারা গুলি করে মানুষ হত্যা করে। আর আমাদের দেশে যারা মানুষ হত্যা করছে তার কুপিয়ে মানুষ হত্যা করছে। এতে প্রমান হয় দেশে আইএস-এর নামে যারা জঙ্গি হামলা চালায় তারা হল জামায়াত-ইসলাম। বাংলাদেশে আইএস-এর কোন অস্তিত্ব নেই।

আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পিটিআইতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী আরো বলেন, মানুষকে কুপিয়ে হত্যা করার ইতিহাস হল জামায়াত-ইসলাম ও শিবিরের। জামায়াত-ইসলাম খুনির দল, তাই তারা খুনকেই পছন্দ করে। সে কারণেই জঙ্গিদের দিয়ে তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছিল। সেটা ব্যর্থ হয়ে তারা অন্তর জ্বালায় জ্বলছে।  বাংলাদেশ থেকে জঙ্গিবাদকে নির্মূল করবে সরকার।

এ সময় উপস্থিত ছিলেন পিটিআই’র সুপারিন্টেনডেন্ট মহাদেব ব্যানার্জী, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খালেদ মোহাম্মদ জাকি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..