নিউজ ডেস্কঃ সাধারণ মানুষের সমর্থন না থাকায়, যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করা হলে দেশে কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
রোববার সকালে, চট্টগ্রামে বই বিপণী কেন্দ্র বাতিঘরের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।