× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক

জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো সম্পর্ক বা যোগাযোগ করবে না ভারত

Kishori
হালনাগাদ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো সম্পর্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা কোনো রকম যোগাযোগ করবে না ভারত। একাধিক সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এবিপি লাইভ এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।  প্রতিবেদনে বলা হয়েয়ে, ভারত সিদ্ধান্ত নিয়েছে, জামায়াতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটিতে তারা অবিচল থাকবে। এ সিদ্ধান্ত থেকে ভারত সরে আসবে না।

ভারতীয় এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারত আশঙ্কা করছে জামায়াতে ইসলামী ও নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির খুব শিগগিরই মূল ধারার রাজনীতিতে প্রবেশ করবে। এটি ভারতের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হয়, তাহলে মোদি বিষয়টি নিয়ে আলোচনা করবেন। দুজনেরই ২২ থেকে ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনার সরকার ২০১৩ সালে জামায়াতের ওপর নিষেধাজ্ঞা দেয়। ওই সময় সংবিধানের ধর্মনিরপেক্ষতা লঙ্ঘন করার অভিযোগে দলটির নিবন্ধন বাতিল করা হয়। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে জামায়াতকে অংশ নিতে দেওয়া হয়নি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন হয়। এর মাত্র চারদিন আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর জামায়াতের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। নিষেধাজ্ঞা না থাকায় জামায়াতে ইসলামী এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..