× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক

জামায়াতে ইসলামীর প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিয়ে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ
অবৈধ রায়ের বিরুদ্ধে কনসাইজ স্টেটমেন্ট (আপিলের সার সংক্ষেপ) প্রস্তুত ও জমা দিতে চূড়ান্তভাবে দুই মাস সময় দিয়েছেন আপিল বিভাগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল বিষয়ে নির্বাচন কমিশনের ২০১৮ সালের ২৮ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রতীকসহ নিবন্ধন পুনর্বহাল করেছে। এবার দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি এবার গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) ইসি কর্মকর্তারা বিষয়টি জানান।

গত ২৪ জুন জামায়াতকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তা ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়। সেখান থেকে গত ২৬ জুন গেজেটটি প্রকাশ করা হয়।

ইসি সচিব আখতার আহমেদের প্রকাশ করা গেজেটে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ওই আদেশের ৯০ (বি) ধারার শর্তানুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবেদনের পরিপ্রেক্ষিতে দলটিকে ২০০৮ সালের ৫ নভেম্বর নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।

এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের প্রদত্ত রায়ের সূত্রে ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। পরে আপিল বিভাগ হাইকোর্টের রায়কে বাতিল করে দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ দেন।

গেজেটে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল বিষয়ে নির্বাচন কমিশনের ২০১৮ সালের ২৮ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নিবন্ধন প্রতীকসহ পুনর্বহাল করা হলো।

ইসির এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নির্বাচনে অংশগ্রহণে সব আইনি অধিকার নিশ্চিত হলো। তবে এখনো জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকটি নির্বাচনী বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়নি। শিগগিরই সে কাজটিও সম্পন্ন করবে সংস্থাটি।


এ ক্যটাগরির আরো খবর..