× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

পিআইডি

জাপানের বাজারে বাংলাদেশের আইসিটি খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সহযোগিতার আহবান

Dutta
হালনাগাদ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
জাপানের বাজারে বাংলাদেশের আইসিটি

জাপানের বাজারে বাংলাদেশের আইসিটি খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার, একাডেমিয়া এবং শিল্প  সংশ্লিষ্টদের মধ্যে প্রতিনিধিদলের সদস্যদের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান  রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ । প্রতিনিধিদলটি বাংলাদেশ-জাপান আইটি সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে জাপান সফর করছে।

আজ ২৮ ফেব্রুয়ারি(বুধবার) টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্ট একটি প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের নেতৃত্বে সফররত প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং তথ্যপ্রযুক্তি শিল্পের সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এর সভাপতি রাসেল টি আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মোঃ আবুল কাশেম মিয়া, জাইকা প্রতিনিধি এবং দূতাবাসের কর্মকর্তারা আলোচনায় অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..