× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

জাপানে একুশে আগস্ট গ্রেনেড হামলার শহীদদের স্মরণ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
জাপানে একুশে আগস্ট
জাপানে একুশে আগস্ট

টোকিও (জাপান), ২১ আগস্ট: ২০০৪ সালের একুশে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভায় নারকীয় গ্রেনেড হামলায় শাহাদত বরণকারী সকল শহীদ ও সেই বিভীষিকাময় স্মৃতি নিয়ে আজো যারা বেঁচে আছে তাঁদের সকলকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে বাংলাদেশ দূতাবাস, টোকিও, জাপান।

আজ শুক্রবার বিকালে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী ও মহিলা আওয়ামী লীগের নেত্রী বেগম আইভি রহমানসহ নিহত ২৪ জন শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও  বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া সেদিনের বীভৎস রাজনৈতিক হত্যাযজ্ঞে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া কিন্তু আহত প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীর সুস্থতা ও আরোগ্য লাভের জন্যও দোয়া করা হয়। এছাড়া অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন দূতাবাসের মিনিস্টার এবং দূতালয় প্রধান ড. জিয়াউল আবেদীন এবং কমার্শিয়াল কাউন্সেলর ড. আরিফুল হক।

পরে এক আলোচনায় চার্জ দ্যা অ্যাফেয়ার্স  ড. শাহিদা আকতার বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারকে হত্যা করে, এরই ধারাবাহিকতায় একই বছর ৩রা  নভেম্বর জেলখানায় অন্তরিন থাকা অবস্থায় জাতীয় চার নেতাকে হত্যা করেও ক্ষান্ত হয়নি।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সেদিন ছিলেন বিরোধী দলীয় নেতা যার অবস্থান সবসময় সন্ত্রাস, জঙ্গি কার্যক্রম ও দুর্নীতির বিরুদ্ধে এবং বাংলার গরিবদুঃখী, মেহনতি মানুষের পক্ষে। গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করার ঘৃণ্য প্রয়াস নিয়ে এবং স্বৈরশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সেদিন ঘাতক চক্র এই নির্মম ও নির্লজ্জ হত্যাযজ্ঞ চালিয়েছিলো। দেশ ও গণতন্ত্র বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ, সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান চার্জ দ্যা অ্যাফেয়ার্স ড. শাহিদা আকতার।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..