× Banner
সর্বশেষ
পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

জাপানী নারী হিরোকো কোবায়সিকে সম্মাননা দিলো শিক্ষার্থীরা

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ মার্চ, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  আমরা যদি আলো হই, তুমি আমাদের মোমবাতি এই স্লোগান নিয়ে ৮৮ বছর বয়সী জাপানী নারী হিরোকো কোবায়সিকে সম্মাননা দিয়েছে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। এ অনুষ্ঠানে ঐ জাপানী মহতি নারী গরীব ও মেধাবী মেয়েদের হাতে মোমবাতির আলো তুলে দেন। এর আগে শনিবার রাতে ঢাকার একটি ইংরেজী দৈনিক হিরোকো কোবায়সিকে সম্মাননা জানান।

গত ১৪ বছর ধরে জাপানী নারী কোবাইসি বাংলাদেশের ৮০ জন মেধাবী ও গরীব মেয়েকে লেখাপড়ার জন্য শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। হিরোকো কোবাইসিকে নিয়ে এর আগে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।

রোববার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড চত্বরে হিরোকো কোবায়সিকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আনজুমান আক্তার, জাপান প্রবাসী ফটোগ্রাফার খন্দকার আনিচুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, দ্যা ডেইলি স্ট্যারের ঝিনাইদহ প্রতিনিধি আজিবর রহমান ও মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, জাপানী নারী হিরোকো কোবাইসি তার ফুল আর ছবি বিক্রির একটি অংশ বাংলাদেশের মেয়েদের নারী শিক্ষার জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছে। গত ১৪ ব্ছর ধরে তিনি বাংলাদেশের কালীগঞ্জ উপজেলায় ৪০জন ও এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলার ৪০ জন মেয়েকে শিক্ষাবৃত্তি দিয়ে পড়াশোনার সহযোগিতা করছেন। প্রতি বছর তিনি এসব মেয়ে শিক্ষার্থীদের সাথে দেখা করতে আসে। তাদের পড়াশোনার খোজখবর নেন।


এ ক্যটাগরির আরো খবর..