× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাপান শাহজালালে ৩য় টার্মিনাল নির্মাণে আগ্রহী

admin
হালনাগাদ: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্র্টার: জাপান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে জাপান এ সংক্রান্ত একটি প্রস্তাব জমা দিয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাশাতো ওয়াতানাবে (Masato Watababe) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বিমান বন্দরের সার্বিক কার্যক্রমে গতি ও নিরাপত্তা বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় মন্ত্রী ঢাকা-টোকিও বিমান চলাচলে গুরুত্বারোপ করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর আগ্রহের কথা তুলে ধরেন।

মন্ত্রী বাংলাদেশে আরও অধিক জাপানি পর্যটক আসার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ বুদ্ধিস্ট সার্কিট সম্মেলন আয়োজন করেছে এবং বাংলাদেশ বৌদ্ধ ধর্মের প্রাচীন নিদর্শনসহ প্রায় ৫০০ স্থাপনা আছে যা জাপানিদের আকৃষ্ট করতে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে রাষ্ট্রদূত মন্ত্রীকে জানান।

রাশেদ খান মেনন বাংলাদেশের পর্যটন খাতসহ বিভিন্ন সেক্টরে আরও অধিক জাপানি বিনিয়োগের আহ্বান জানালে রাষ্ট্রদূত বলেন, জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন পার্টনার, জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) বাংলাদেশের যোগাযোগ, তথ্যপ্রযুক্তিসহ বহু সেক্টরে বিনিয়োগ করছে, পর্যটন শিল্পকেও তারা বিনিয়োগের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে।


এ ক্যটাগরির আরো খবর..