× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে দুদকে জিজ্ঞাসাবাদ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, সকাল ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক কার্যালয়ে তাকে দুদকের উপ-পরিচালক কে এম মিছবাহ উদ্দিন জিজ্ঞাসাবাদ করেন।এর আগে গত ৫ এপ্রিল এম মিছবাহ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে হুইপ আতিককে তলব করা হয়েছিল। তলবে সাড়া দিয়ে তিনি সকালে দুদক কার্যালয়ে আসেন।

দুদকের অভিযোগের বিবরণীতে বলা হয়, হুইপ আতিকের বিরুদ্ধে অবৈধভাবে বিলাসবহুল বাড়ি ক্রয়, গ্রামের বাড়ি কামারিয়ার ৩০ একরের বাগান বাড়ি তৈরি, ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে দুটি প্লট, ধানমন্ডি ও গুলশানে দুটি ফ্ল্যাট, নামে-বেনামে শত কোটি টাকা অর্জন, নিয়োগ বাণিজ্য, টিআর-কাবিখা, স্কুল-কলেজের এমপিও থেকে মোটা অংকের টাকা অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..