জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুলের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুলের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর  শোক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

আজ সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার সিদ্দিক বাজারে নিজ বাসায় ক্যান্সারের সাথে যুদ্ধরত মাসুমের ইন্তেকালের সংবাদে মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্প্রচার মন্ত্রী হাছান তার শোকবার্তায় বলেন, ‘প্রতিভাবান নৃত্য বিশারদ মাসুম বাবুল বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ‘মুজিব: দ্য মেকিং অভ্ আ নেশন’ চলচ্চিত্রে কাজ করেছেন। দীর্ঘ চার দশকের কর্মজীবনে তিনি ‘বেদের মেয়ে জোসনা’, ‘কোটি টাকার কাবিন’, ‘বিক্ষোভ’ সহ বহু চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন।’

১৯৯৩ সালের ‘দোলা’, ২০০৮ সালের ‘কি জাদু করিলা’ ও ২০১৮ সালের ‘একটি সিনেমার গল্প’ সিনেমার নৃত্য পরিচালক হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মাসুম বাবুল চলচ্চিত্র অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে দীপ্যমান থাকবেন, বলেন মন্ত্রী হাছান মাহ্‌মুদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।