× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

জাতীয় তরুণ সংঘের ঢাকা মহানগর সম্মেলন ও “সন্ত্রাস নির্মূলে আমাদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: ২রা সেপ্টেম্বর, ২০১৬ইং শুক্রবার জাতীয় তরুন সংঘের ঢাকা মহানগর সম্মেলন ও “সন্ত্রাস নির্মূলে আমাদের করণীয়” শীর্ষক সেমিনার শান্তিনগরস্থ হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়।

সম্মেলন উদ্বোধন করেন জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এশিয়ান যুব সংস্থার ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ড. ক্যাপ্টেন রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক এটি এম রফিক, গায়ক ও গবেষক প্রাকৃতজ শামিমরুমি টিটন। ঢাকা দক্ষিনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী তরিকুল ইসলাম সজীব এবং বাংলাদেশ ছাত্রলীগ হাবিবুল্লাহ বাহার কলেজ শাখার সভাপতি আলাউদ্দিন লিটন ও জাতীয় তরুণ সংঘের মহাসচিব আজিজুর রহমান মিন্টু এবং সহকারী মহাসচিব মোঃ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

সন্ত্রাস নির্মূলে জাতস এর পক্ষ থেকে দেশব্যাপী কার্যক্রম পরিচালনার ঘোষনা দেওয়া হয়, শুধু আলোচনায় সীমাবদ্ধ না রেখে যুব কর্মসংস্থান ও জনকল্যাণ মূলক কাজের মাধ্যমে সন্ত্রাস নির্মূল সম্ভব বলে বক্তরা মত প্রকাশ করেন।

সম্মেলনে জাতীয় তরুণ সংঘের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. ক্যাপ্টেন রেজাউল করিম চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..