× Banner
সর্বশেষ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি ঘিরে সীমান্তে ভিড় টাঙ্গাইলের সেই ৯ যুবকের শেষ যাত্রা স্তব্ধ গ্রাম, বাতাসে ভাসছে স্বজনদের বুকফাটা আর্তনাদ

জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

ঢাকা, ১৮ ভাদ্র (২ সেপ্টেম্বর): ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মধ্যে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদানের লক্ষ্যে এক জরুরি সভা আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পুরস্কার হচ্ছে সবচেয়ে সম্মানজনক পুরস্কার। এটি একজন ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠকদের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। তাই এ পুরস্কার সুষ্ঠু ও নিখুঁতভাবে প্রদানের জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

সভায় জানানো হয়, আগামী বছর জাতীয় ক্রীড়া দিবসে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের লক্ষ্যে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ২০১৭ ও ২০১৮ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদানের লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের পুরস্কার প্রদানের জন্য যাচাই-বাছাইপূর্বক প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য প্রেরণ করা হবে।

সভায় পুরস্কার প্রদানের লক্ষ্যে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করতে ওয়ার্কিং কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দীন, বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুন-অর রশীদ-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..