× Banner
সর্বশেষ
মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

জহির খানকে সন্মানিত করলো মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন

admin
হালনাগাদ: সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫

ক্রিকেট ডেস্কঃ অবসর প্রাপ্ত ভারতীয় ক্রিকেটার জহির খানকে ক্রেস্ট দিয়ে সম্মানীত করলো মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জহিরের হাতে ক্রেস্ট তুলে দেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এ সময় আরো উপস্থিত সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট শারদ পাওয়া ও বর্তমান সেক্রেটারি আনুরাগ ঠাকুর।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ শেষে পুরস্কার বিতরনীর মঞ্চে জহির জানান, তার ১৪ বছরের ক্যারিয়ারে তিনি সবই অর্জন করেছেন। এতে দুঃখ প্রকাশ করার কিছুই নেই।

মুম্বাই ক্রিকেট ও আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে জহির প্রচুর ক্রিকেট খেলেছেন। এর আগে ২০০০ সালে ভারতীয় জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তার সময় ভারতীয় পেস আক্রমণে তিনিই ছিলেন প্রথম পছন্দ।

ক্যারিয়ারে ৯২টি টেস্ট ও ২০০টি ওয়ানডে খেলেছেন এ বাঁহাতি পেসার। যেখানে সাদা পোশাকে ৩১১ ও রঙ্গিন পোশাকে ২৮২টি উইকেট পেছেন। ইনজুরির কারণে বাধার সম্মুক্ষীন হওয়া জহির সর্বশেষ ২০১৪ সালে টেস্ট ম্যাচ খেলেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..