× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে সরকার-পরিবেশ ও বন মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকার বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সফলতার সাথে কাজ করছে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাসেও সরকার বিভিন্ন ধরণের অভিযোজন ও প্রশমনমূলক কার্যক্রম নিরলসভাবে বাস্তবায়ন করছে। এক্ষেত্রে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত নিজ নিজ জনগণের স্বার্থে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একযোগে কাজ করলে এ কার্যক্রম আরো গতিশীল হবে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকাস্থ আরব আমিরাত দূতাবাসের উদ্যোগে আবুধাবির ফাতেমা বিনতে হাজজা আল নাহিয়ান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মায়সুন বার্বার এর সাথে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে বাংলাদেশ সচিবালয়স্থ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অফিস কক্ষ থেকে ভিডিও করফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হয়ে পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন এ সব কথা বলেন। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন অভিযোজনে কাজ করার আগ্রহ ব্যক্ত করে আবুধাবির ফাতেমা বিনতে হাজজা আল নাহিয়ান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক বলেন, সংযুক্ত আরব আমিরাত বন্যা নিয়ন্ত্রণ সহ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন ধরণের অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি বলেন, এ কাজে তারা স্কুল কলেজের শিক্ষার্থীসহ যুব সম্প্রদায়কে ব্যাপকভাবে সম্পৃক্ত করছে। বাংলদেশের যুব সম্প্রদায়কে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্পৃক্ত করতে তারা বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে আগ্রহী। বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী সহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..