× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে সরকার -পরিবেশ মন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
যুক্তরাজ্যের প্রতি পরিবেশ মন্ত্রী

ঢাকা, ১৮ জানুয়ারী, সোমবার:  জনগণকে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব থেকে রক্ষা করতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

সোমবার (১৮ ই জানুয়ারি) আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন কেন্দ্র (আইসিসিএসিএডি), গ্লোবাল সেন্টার অ্যাডাপ্টেশন (জিসিএ) এবং জলবায়ু ক্ষতিগ্রস্থ ফোরাম (সিভিএফ) এর যৌথভাবে আয়োজিত ৭ম বার্ষিক গবেষণা গ্লোবাল সম্মেলনের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সরকারি বাসভবন হতে যুক্ত হয়ে ভাষণ প্রদানকালে পরিবেশ মন্ত্রী এ কথা বলেন। পরিবেশ মন্ত্রী বলেন , তাঁর মন্ত্রণালয় দেশের সবচেয়ে অসহায় ও দুর্বল জনগোষ্ঠীকে সম্ভাব্য সকল সহায়তা দেয়ার লক্ষ্যে কাজ করছে।

পরিবেশমন্ত্রী বলেন, অভিযোজন আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার হলেও, টেকসই উন্নয়নের লক্ষ্যে কম কার্বন নিঃসরণেও বাংলাদেশ তার প্রতিশ্রুতি মতো কাজ করে চলেছে । তিনি বলেন, ঝড়ের তীব্রতা কমানোসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসে বৃক্ষরোপণের মাধ্যমে উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী তৈরির কাজ চলমান আছে।

তিনি বলেন, বর্তমান সরকার একটি জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রস্তুত শুরু করেছে, দীর্ঘমেয়াদী কৌশলগত ১০০ বছরের ডেল্টা প্লান ২১০০ অনুমোদিত এবং গৃহীত হয়েছে। জলবায়ু ক্ষতিগ্রস্থ ফোরাম (সিভিএফ) এর সভাপতি হিসেবে বাংলাদেশ বর্তমানে এবং ভবিষ্যতে জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির কার্যক্রম জরুরিভাবে জোরদার করতে কাজ করছে। ওয়েবিনারে জিসিএ এর সহ-সভাপতি বান কি মুন, পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী এবং জিসিএর বিশিষ্ট ফিলো আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিসিএইডির পরিচালক অধ্যাপক ড সালিমুল হক।


এ ক্যটাগরির আরো খবর..