× Banner
সর্বশেষ
জমি বিরোধে আপন চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল কিশোরের আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় রাঙ্গামাটির বিভিন্ন খাল পুনঃ খনন উদ্বোধন পার্বত্য মন্ত্রীর একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ

পিআইডি

জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে -জলবায়ু পরিবর্তন উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
দুর্নীতিবাজ ঠিকাদারদের সুযোগ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহারই জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। তাই আমাদের এর ব্যবহার কমাতে হবে। উন্নয়নের মডেলে পরিবর্তন আনতে হবে এবং দূষণ রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শনিবার প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সেমিনার কক্ষে “”জার্নালিজম ইন দ্য এজ অফ এনার্জি ট্রানজিশন: কপ ২৯ কভারেজ স্ট্রাটেজিস অ্যান্ড মেন্টরিং” শীর্ষক মেন্টরিং প্রোগ্রামে ভিডিও বার্তায় এ কথা বলেন। এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও আসন্ন কপ ২৯ এর সংবাদ সংগ্রহের প্রস্তুতি।

রিজওয়ানা হাসান আরও বলেন, জলবায়ু সম্মেলনগুলো থেকে দক্ষতার সাথে সংবাদ সংগ্রহ জরুরি। প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে ঝুঁকিতে থাকা জনগণের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং সঞ্চালনায় ছিলেন ক্যাপস-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। গেস্ট অব অনার ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নাইওকা মার্টিনেজ ব্যাকস্ট্রোম ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ। সিনিয়র সাংবাদিকগণ উক্ত অনুষ্ঠানে মেন্টর হিসেবে ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..