× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

জরিমানা দিতে হবে সোনালী ব্যাংককে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ  অর্থপাচার রোধে ব্যর্থ হওয়ার অভিযোগে যুক্তরাজ্যের সোনালী ব্যাংককে ৩৩ লাখ পাউন্ড বা প্রায় ৩১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা পরিশোধ করতে বলেছে একটি অর্থনৈতিক মনিটরিং সংস্থা।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জরিমানার টাকা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন।

যাদের অবহেলার কারণে সোনালী ব্যাংককে এই জরিমানা দিতে হচ্ছে তাদের বিরুদ্ধে অর্থ মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে। এরপর কারা দোষী এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে আগামীকাল ঢাকা সফরে আসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছ থেকে কী পরিমাণ সহায়তা পাওয়া যেতে পারে তা অর্থমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে মন্ত্রী বলেন, আপাতত ১৫ থেকে ২০ মিলিয়ন ডলার সহায়তা পাওয়া যাবে বলে তাঁরা আশা করছেন। এর বাইরেও দীর্ঘমেয়াদি ঋণ সহায়তার বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

সোনালী ব্যাংককে জরিমানার এই বিষয়টি গতকাল বুধবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশের সোনালী ব্যাংকের শাখা অর্থপাচার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগে গ্রাহকের আমানত গ্রহণে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিন্যান্সিয়াল কনডাক্ট অথরিটি (এফসিএ)। ব্যাংকটিকে ৩৩ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা স্টিভেন স্মিথকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ব্যাংকটির প্রধান কর্মকাণ্ড রেমিট্যান্স বাংলাদেশে পাঠানো অব্যাহত থাকবে।

বর্তমানে যুক্তরাজ্যে সোনালী ব্যাংকের তিনটি শাখা রয়েছে। এর মধ্যে লন্ডন, বার্মিংহাম ও ব্রাডফোর্ডে ব্যাংকটির শাখা রয়েছে। এ শাখাগুলো মূলত প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং সেবা দিয়ে থাকে।

যুক্তরাজ্যের সোনালী ব্যাংকের ৫১ শতাংশের মালিক বাংলাদেশের সরকার।

 


এ ক্যটাগরির আরো খবর..