× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

জমি নিয়ে বিরোধ, মাগুরায় চাচার হাতে ভাতিজা খুন

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বানিয়াবহু গ্রামে আজ মঙ্গলবার সকালে দুই ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচার হাতে ভাইপো খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে। এ সময় একটি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

মহম্মদপুর থানার ওসি নাসিরুল ইসলাম জানান, বানিয়াবহু গ্রামের বাসিন্দা আপন দুই ভাই আফসার মোল্যা ও কদম আলী মোল্যার মধ্যে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জের ধরে মঙ্গলবার সকাল ৯টার দিকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর জানাজানির পর উভয় পক্ষের সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় কদম আলী মোল্যা ও তার সমর্থকদের লাঠির আঘাত ও দা-এর কোপে মাফুজার মোল্যা (৩৫) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হন। নিহত মাফুজার কদম মোল্যার আপন ভাই আফসার মোল্যার ছেলে।
সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হন। গুরুতর আহত খলিলুর রহমান (৬০) ও মুন্নাফ মোল্যাকে (৫৫) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে হোসেন আলী, রাজু মোল্যা, বাচ্চু ম্যোল্যা, সবুজ মোল্যা ও কোবাদ মিয়াকে আটক করেছে।
সংঘর্ষ চলাকালীন সবুজ মোল্যা নামের এক ব্যক্তির বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। মাগুরার পুলিশ সুপার জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নতুন কোনো সহিংস ঘটনা ঘটতে না পারে সে বিষয়ে নির্দেশ দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..