× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

ডেস্ক

জমজমাট লড়াই শেষে আরব কাপের ফাইনালে: শিরোপা জিতল মরক্কো

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
জমজমাট লড়াই শেষে আরব কাপের ফাইনালে

জমজমাট লড়াই শেষে আরব কাপের ফাইনালে জর্ডানকে হারিয়ে শিরোপা জিতল মরক্কো। কাতারের লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ৩-২ গোলে জিতেছে মরক্কো।

চতুর্থ মিনিটে এগিয়ে যায় মরক্কো। ৩৫ গজ দূরের থেকে গতিময় শটে জাল কাঁপান তান্নানে। আট মিনিট পর ডি বক্সের বাইরে থেকে কারিম এল বেরকাউয়ির জোরাল শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি জর্ডান গোলকিপার। বাকিটা অনায়াসে সারেন আল শাবাবের এই ফরোয়ার্ড।

৩৪ মিনিটে ম্যাচে নিজেদের প্রথম বড় সুযোগ পায় জর্ডান। হুসাম আবু আল দাহাবের হেড ফিরিয়ে দেন মরক্কো গোলকিপার মেহদি বেনাবিদ। বিরতির পর দ্রুতই সমতায় ফেরে জর্ডান। কর্নারের পর মোহান্নাদ আবু তাহার ক্রসে চমৎকার হেডে জাল খুঁজে নেন অরক্ষিত ওলওয়ান। ৬৮ মিনিটে ঠাণ্ডা মাথার স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন জর্ডানের আল ওলওয়ান। ডি বক্সে আশরাফ এল মাহদিওইয়ের হ্যান্ডবলে জন্য ভিএআরে রিপ্লে দেখে পেনাল্টি দেন রেফারি।

৮৬ মিনিটে সৌভাগ্যের এক গোলে ম্যাচ ২-২ সমতা ফেরান মরক্কোর আব্দের রাজ্জাক। মোহাম্মদ হিরমাতের হেড ঝাঁপিয়ে ঠেকান জর্ডান গোলকিপার। ফিরতি বল আব্দের রাজ্জাকের গায়ে লেগে ফেরে পোস্ট ছুঁয়ে। ফের বল পেয়ে খুব কাছ থেকে জাল খুঁজ নেন তিনি।

এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ানো ম্যাচে ১০০ মিনিটে আব্দের রাজ্জাকের গোলে এগিয়ে যায় মরক্কো। কর্নার থেকে বল পেয়ে মারওয়ানে সাদানের হেডে পোস্টের খুব কাছে বল পেয়ে যান আব্দের রাজ্জাক।

গত রাতে আরব কাপে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতল মরক্কো। এর আগে ২০১২ সালে প্রথমবার ফাইনালে খেলেই জিতেছিল শিরোপা। আগামী সপ্তাহে আফ্রিকা কাপ অব নেশন্সের প্রতিযোগিতায় নামবে আরব চ্যাম্পিয়নরা। এই শিরোপা জয় তাদের জন্য বাড়তি আত্মবিশ্বাস দেবে।


এ ক্যটাগরির আরো খবর..