আজ বৃহস্পতিবার সকালে ফেইসবুক মেসেঞ্জারে তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, “গত ২৫ মে ইফতেখারের কোভিড-১৯ টেস্টে রেজাল্ট পজিটিভ আসে। তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার বাসার অন্য সদস্যদের টেস্ট করানো হয়েছে।
এর আগে ২১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুও করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি ধানমন্ডির বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।