× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের টাকা লুট করে বিদেশে পাচারের মহোৎসব

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
টাকা লুট করে বিদেশে পাচার

অর্থ পাচারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। জনগণের টাকা লুট করে বিদেশে পাচারের যেন মহোৎসব চলছে। গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি- জিএফআইর তথ্য মতে, সাত বছরে দেশ থেকে পাচার হয়েছে সাড়ে চার লাখ কোটি টাকা। কেবল ২০১৫ সালেই পাচার হয় এক লাখ কোটি। পর্যবেক্ষকদের অভিযোগ, টাকা পাচার ঠেকাতে যারা কাজ করেন তারাই পাচারের বড় সুবিধাভোগী।

প্রখ্যাত সংগীতশিল্পী নাশিদ কামাল ও তার পরিবারের কয়েকজন সদস্য আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিংয়ে জমা রেখেছিলেন প্রায় সাত কোটি টাকা। গ্রাহকের অর্থ ফেরত দিতে না পেরে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় বড় বিপাকে পড়েন কিংবদন্তি এই শিল্পী পরিবার।

বিশিষ্ট সংগীতশিল্পী নাশিদ কামাল বলেন, ‘আমরা সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে দেখা করতে গিয়েছি। আমার চাচা মুস্তাফা জামান আব্বাসী হাত জোড় করে বললেন, আমার টাকাগুলো ফেরত দেন। না হলে আমি সংসার চলাতে পারবো না। এমন দিনও আমাকে দেখতে হলো বাংলাদেশে।

বাংলাদেশ থেকে অর্থপাচারের উদ্বেগজনক তথ্য দিচ্ছে বৈশ্বিক পাচার বিষয়ক অনুসন্ধানী প্রতিষ্ঠান-জিএফআই। সংস্থাটির তথ্য মতে, ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত পাচার হয়েছে সাড়ে চার লাখ কোটি টাকা। প্রতিবছর পাচার হয়েছে গড়ে ৬৪ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক এর সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ধনীদের মধ্যে শক্তিশালী গ্রুপটি কালো টাকা নিয়েছে। আর কালো টাকাগুলো লুকানোর জন্য দেশের বাইরে নিয়ে যাচ্ছে। তাদেরকে বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই। যারা বাধা দিবেন তারাই তাদের সহযোগিতা করছে।

জিএফআই-এর তথ্য মতে, দেশের মোট বাণিজ্যের প্রায় ১৯ শতাংশই কোনো না কোনোভাবে পাচারের শিকার। টাকা পাচারে বিশ্বের শীর্ষ ৩০ দেশের তালিকায় আছে বাংলাদেশের নাম। আর দক্ষিণ এশিয়ার ভারতের পরেই বাংলাদেশের অবস্থান।

বিশ্ব ব্যাংক সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, জিএফআই এর রিপোর্ট থেকে যে সংখ্যাটি পাচ্ছি, সেটি থেকে পুরোপুরি অর্থ পাচারের অংকটাকে হিসাবের মাঝে তুলতে পারছি না। পাচার ঠেকানো গেলে দেশের অর্থনীতির চেহারাই পাল্টে যেতো।

পিআরআই এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, বিদেশে পাচার হওয়া টাকা দিয়ে আমরা কতগুলো পদ্মা সেতু করতে পারতাম। কলকারখানা করতে পারতাম। এখন এই টাকাগুলো তারা বিদেশে নিয়ে যাচ্ছে। পাচার ঠেকাতে চিহ্নিত পাচারকারীদের দ্রুত শাস্তির মুখোমুখি করে দৃষ্টান্ত স্থাপন করা দরকার।


এ ক্যটাগরির আরো খবর..